সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর সৈয়দপুর শহরের নতুন বাবুপাড়ায় গতকাল সোমবার সাপের দংশনে গফ্ফার আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, ওই এলাকার বাসিন্দা ও রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত কর্মচারী গফ্ফার আলী প্রতিদিনের মতো বিকেলে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির পাশে ঈদগাহ্ মাঠে যান। এ সময় একটি বিষধর সাপ তাঁর ডান হাতে কামড়ে দেয়। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই ব্যক্তি মারা যান।