প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী সদর উপজেলায় সাপের কামড়ে রাবেয়া খাতুন (১২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী গ্রামে এ ঘটনা ঘটে। রাবেয়া ওই গ্রামের আজাহারুল ইসলামের মেয়ে। মঙ্গলবার ভোর চারটার দিকে শোবার ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। তাকে নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ভ্যাকসিন না থাকায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
নীলফামারী প্রতিনিধি