প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সাপের কামড়ে হাফিজা খাতুন (৩৫) নামের এক স্কুলশিক্ষিকার মৃত্যু হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার চিথলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের মানিক সরকারের স্ত্রী হাফিজা স্থানীয় গফুরাবাদ আদর্শ উচ্চবিদ্যালয়ে শিক্ষকতা করতেন। বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান জানান, গতকাল সকালে রান্নাঘরে থেকে জ্বালানি কাঠ বের করার সময় হাফিজাকে সাপে কামড় দেয়। বাড়ির লোকজন প্রথমে ওঝা দিয়ে তাঁর চিকিৎসা করান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।