সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় গতকাল বুধবার সাপের কামড়ে জুয়েল গাজী (১৬) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। জুয়েল উপজেলার সোনাখালী গ্রামের মোস্তফা গাজীর ছেলে এবং স্থানীয় মুন্সী আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিল। জুয়েল সম্প্রতি উপজেলার বাদুরতলী গ্রামে নানা বাড়িতে বেড়াতে যায়। গতকাল বুধবার ভোরে ঘুমের মধ্যে একটি সাপ তার মুখে ছোবল দেয়।