সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় গতকাল বুধবার ফরহাদ হোসেন (১৮) নামের এক তরুণের সাপের কামড়ে মৃত্যু হয়েছে। তিনি পাথর উত্তোলনের মেশিনের চালক ছিলেন। ফরহাদের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বুড়িমারী ইউনিয়নের উফামারা গ্রামের তৈয়ব আলীর ছেলে ফরহাদ সকালে পাথর উত্তোলনের মেশিনের কাজ শেষে ধানখেতের আইল দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় তাঁকে বিষধর সাপ কামড় দেয়। বাড়িতে ফেরার পর তিনি চেতনা হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন প্রথমে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ফরহাদ মারা যান।