সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাপের কামড়ে হাসান মিয়া (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের আবদুল কাইয়ুমের ছেলে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার দুপুরে। পারিবারিক সূত্রে জানা যায়, হাসান বাড়ির পার্শ্ববর্তী চুড়াকড়ি হাওরের জমিতে ধান কুড়াতে যায়। একপর্যায়ে সে ইঁদুরের গর্তে হাত দিলে বিষধর সাপ তাকে কামড় দেয়। লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালে নেওয়ার পথে হাসান মিয়া মারা যায়। সরাইল (ব্রাহ্মণবাড়িয়ার) প্রতিনিধি