সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গায় গতকাল শনিবার সাপের কামড়ে মাসুদ রানা (৩২) নামের এক আনসার সদস্যের মৃত্যু হয়েছে।
গত শুক্রবার রাতে উপজেলার দুর্লভপুর সেতু এলাকায় একটি সাপ তাঁকে কামড় দেয়। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় তাঁকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সকালে তাঁর মৃত্যু হয়। বিএনপি-জামায়াতের নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করার অংশ হিসেবে দুর্লভপুর গ্রামের ২৪৫ নম্বর রেলসেতু এলাকায় নিরাপত্তায় নিয়োজিত ছিলেন মাসুদ।