প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গায় সাপের কামড়ে আবু সাঈদ (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ভোরে উপজেলার শ্যামনগর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আবু সাঈদ একই এলাকার মৃত দুলাল উদ্দিনের ছেলে। নলডাঙ্গা থানার ওসি সুবির দত্ত জানান, বৃহস্পতিবার রাতে আবু সাঈদ নিজ ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর রাতের দিকে সাঈদের চিৎকারে বাড়ির লোকজন এসে তাঁর বাঁ পায়ে সাপের কামড়ের দাগ দেখতে পান। পরে তাঁরা তাঁকে নিয়ে নাটোর সদর হাসপাতালের উদ্দেশে রওনা হন। পথে তাঁর মৃত্যু হয়।