সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় গতকাল সোমবার বিকেলে সাপের কামড়ে পারভেজ মল্লিক (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার বহরপুর ইউনিয়নের ইলিশকোল গ্রামের আবদুর রাজ্জাক মল্লিকের ছেলে পারভেজ বালিয়াকান্দী পাইলট উচ্চবিদ্যালয়ের ভকেশনাল শাখার ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বাড়ির পাশে মাঠে কাজ করার সময় বিষধর সাপ পারভেজকে কামড় দেয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় এক কবিরাজের কাছে নেন। পরে বালিয়াকান্দী স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।