সাপের কামড়ে শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নড়াইলের লোহাগড়া উপজেলায় সাপের কামড়ে মারিয়া (৬) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে যশোর সমিঞ্চলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার পথে তার মৃত্যু হয়।
মারিয়া লোহাগড়া পৌর এলাকার পরছাতরা গ্রামের অবসরপ্রাপ্ত সেনা সদস্য ওসমান শেখের মেয়ে।
ওসমান শেখ জানান, রোববার রাত নয়টার দিকে বসতঘরে মারিয়ার ডান পায়ে একটি সাপ কামড় দেয়। প্রথমে ওঝা দিয়ে চিকিৎসা করা হয়।