প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বাগডোব গ্রামে গতকাল শনিবার সাপের কামড়ে রাজীব মাহাতো (৮) নামে আদিবাসী এক শিশুর মৃত্যু হয়েছে। রাজীব বাগডোব গ্রামের সুনীল মাহাতোর ছেলে ও খাকসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। রাজীবের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার ভোরে নিজ ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি সাপ তাকে কামড় দেয়। পরে রাজীবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সুনীল মাহাতো জানান, সাপে কামড়ের বিষয়টি বুঝে ওঠার আগেই রাজীবের সারা শরীরে বিষ ছড়িয়ে পড়ে।