সাপের কামড়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার করাতকান্দি গ্রামে সাপের কামড়ে খোকসা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী রওশনারা খাতুনের (১৭) মৃত্যু হয়েছে। সেকেন শেখের মেয়ে রওশনারা গত বছর পাথরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছিল। ঘুমন্ত অবস্থায় গত বুধবার রাত একটার দিকে তাকে সাপে কামড় দেয়। কুষ্টিয়া অফিস