সাপের কামড়ে কৃষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে বিপ্লব হোসেন (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। গত সোমবার রাত ১০টার দিকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিপ্লবের বাড়ি উপজেলার চল্লিশপাড়া গ্রামে। সোমবার সকাল ১০টার দিকে মাঠে পাট কাটার সময় তাঁকে সাপে কামড় দেয়। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। স্থানীয় রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সিরাজ মণ্ডল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।