সাপের কামড়ে ছাত্রের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কেন্দুয়ায় সাপের কামড়ে রুমন মিয়া (১৪) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। উপজেলার গন্ডা ইউনিয়নের বৈরাটি গ্রামের মো. শহীদুল্লাহর ছেলে রুমন স্থানীয় গন্ডা দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে রুমন মিয়া বাড়ির পাশে গেলে তাকে বিষধর সাপে কামড় দেয়। পরে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত সোমবার গভীর রাতে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।