সাপের কামড়ে দুজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে গত সোমবার সাপের কামড়ে দুজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার জোয়াড়ি ইউনিয়নের কুমরুল গ্রামের জাবেদ আলীকে (৫০) সোমবার সন্ধ্যায় নিজ বাড়ির সামনে সাপে কামড় দেয়। অপরদিকে নগর ইউনিয়নের আটাই গ্রামের আলম হোসেনকে (৪৫) সোমবার রাতে নিজ শোয়ার ঘরে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপে কামড় দেয়। তাঁদের প্রথমে স্থানীয় ওঝা দ্বারা ঝাড়ফুঁক করানো হয়। কিন্তু অবস্থার অবনতি ঘটলে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁদের মৃত্যু হয় বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমীন।