সাপের কামড়ে নব দম্পতির মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহে সাপের কামড়ে এক নবদম্পতির মৃত্যু হয়েছে। তাঁরা হলেন রুপ কুমার (২৪) ও তাঁর স্ত্রী সান্ত্বনা দাসী (১৮)। গত সোমবার রাতে কোটচাঁদপুর উপজেলার বাকডাঙ্গা বাগেরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।প্রতিবেশীরা জানান, ওই গ্রামের কেষ্ট দাসের ছেলে রুপ কুমার মাত্র তিন মাস আগে সান্ত্বনাকে বিয়ে করেন। তাঁদের ঘরের পাশে জঙ্গল রয়েছে। প্রতিদিনের মতো সোমবার রাতে খাওয়াদাওয়া শেষে তাঁরা নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত একটার দিকে সাপ ঘরে ঢুকে তাঁদের দুজনকেই কামড় দেয়। তাঁদের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে সান্ত্বনাকে মৃত দেখতে পান। রুপ কুমারকে হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে সাতটার দিকে তিনিও মারা যান। এলাকাবাসী বিষধর সাপটিকে ঘর থেকে ধরে রাতেই মেরে ফেলে।