সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় বিষধর সাপের ছোবলে ভাইবোনের মৃত্যু হয়েছে। গত রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে।
মৃত শিশু দুটি হলো উপজেলার লেহেম্বা ইউনিয়নের কিসমত শিংপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে সাকিলা (৮) ও ছেলে সাকিব (৫)৷
কয়েকজন গ্রামবাসী জানান, সাকিলা ও সাকিব তাদের দাদির সঙ্গে মাটির ঘরে বাস করত। েরাববার রাতে তারা ঘরে ঘুমিয়েছিল৷ ওই দিন রাত ১২টার দিকে বিষধর সাপ তাদের কামড় দেয়। এতে তারা কান্নাকাটি শুরু করে৷ টের পেয়ে প্রতিবেশীরা আসে৷ তাৎক্ষণিক তাদের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়৷
স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আবদুস সামাদ চৌধুরী জানান, হাসপাতালে আনার আগে পথেই একজন মারা যায়৷ আরেকজনকে অক্সিজেন দিয়ে বাঁচানোর চেষ্টা করেও কোনো কাজ হয়িন৷ তাদের অবস্থা পর্যবেক্ষণ করে মনে হয়েছে, তারা সাপের কামড়েই মারা গেছে৷ তাদের পায়ে কামড়ের চিহ্নও রয়েছে৷
রানীশংকৈল থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের সদস্যরা লাশ নিয়ে দাফন করেছে।