সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার হাড়িয়াঘোপ গ্রামে গতকাল মঙ্গলবার সাপের কামড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। হাড়িয়াঘোপ গ্রামের রেজোয়ান খাঁর মেয়ে আছিয়া খাতুন (১১) এবং ছেলে আবদুস সালাম (৭) সোমবার রাতে একই ঘরে ঘুমিয়ে ছিল। রাত একটার দিকে দুই ভাইবোনকে সাপে কামড়ায়। তারা মা-বাবাকে জানালে ওঝা এনে সারা রাত ঝাড়ফুঁক করা হয়। অবস্থার অবনতি হতে থাকলে গতকাল ভোরে তাদের কেশবপুর শহরের একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে আবদুস সালাম মারা যায়। খুলনায় নেওয়ার পথে মেয়েটিও মারা যায়। রেজোয়ান খাঁ বলেন, সাপ আছিয়ার পিঠ ও হাতে এবং সালামের পিঠে কামড় দিয়েছে।