সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁর সাপাহার উপজেলায় সাপের কামড়ে গত মঙ্গলবার দিবাগত রাতে রিমু আক্তার (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলা সদরের পালপাড়া এলাকার আলতাফ হোসেনের মেয়ে। স্থানীয় বাসিন্দা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতের খাবার খেয়ে রিমু ঘুমিয়ে পড়ে। রাত একটার দিকে বিষধর সাপ ঘুমন্ত অবস্থায় রিমুর বাম পায়ের আঙুলে কামড় দেয়। রিমু যন্ত্রণায় চিৎকার করতে শুরু করলে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।