সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার কুল্লিয়া গ্রামে গত শুক্রবার রাতে সাপের কামড়ে বাকি মোল্লা (৩২) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি গ্রামের মাজেদ মোল্লার ছেলে। পুলিশ জানায়, গত শুক্রবার রাত ১০টার দিকে বাকি মোল্লা কুল্লিয়া বাজার থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। অন্ধকার একটি পথ দিয়ে আসার সময় সাপ তাঁর পায়ে কামড় দেয়। প্রথমে স্থানীয়ভাবে তাঁকে চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে আনার পথে রাত ১২টার দিকে তিনি মারা যান।