প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির রাজাপুর উপজেলায় মাহাতাব তালুকদার (৪৫) নামের এক কৃষক গত বুধবার সাপের কামড়ে মারা গেছেন। তিনি উপজেলার কাঠিপাড়া গ্রামের মকবুল তালুকদারের ছেলে। পরিবার জানায়, বুধবার দুপুরে মাহাতাব মাঠে খেসারির বীজ বুনছিলেন। এ সময় একটি সাপ তাঁকে কামড় দেয়। পরিবারের লোকজন তাঁকে প্রথমে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় তিনি মারা যান।