প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রামে গতকাল শনিবার বিকেলে সাপের কামড়ে মর্জিনা বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার নগর পশ্চিমপাড়া গ্রামের শামসুল আলমের স্ত্রী। শামসুল আলম জানান, ঘর থেকে রান্নার জন্য কাঠ আনতে গেলে তাঁর স্ত্রীকে সাপে কামড় দেয়। স্থানীয়ভাবে চিকিৎসা করালেও তাঁর অবস্থার অবনতি হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মর্জিনার মৃত্যু হয়।