সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারীতে সাপের কামড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সাতৈর ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। নূরজাহান বেগম (৪৬) ওই গ্রামের শুকুর শেখের স্ত্রী। শুকুর শেখ বলেন, ওই রাতে নূরজাহান ঘরের মেঝেতে ঘুমাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার দিকে একটি বিষধর সাপ তাঁকে কামড় দেয়। পরে তাঁকে চিকিৎসার জন্য পাশের রূপদিয়া গ্রামের মোখলেস মাওলানার বাড়িতে নেওয়ার পথে তিনি মারা যান। গতকাল বুধবার সকালে জানাজা শেষে তাঁকে রূপদিয়া কবরস্থানে দাফন করা হয়।