সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুরে সাপের কামড়ে সাহাবুল ইসলাম (২২) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত একটার দিকে চিকিৎসাধীন অবস্থায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তাঁর মৃত্যু হয়। সাহাবুল ইসলাম উপজেলার ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর মাঠপাড়া গ্রামের সুরেশ সর্দারের ছেলে। শুক্রবার বেলা একটার দিকে মাঠে ঘাস কাটার সময় বিষধর সাপ তাঁকে কামড় দেয়। এ সময় তিনি বাড়ি গিয়ে পরিবারের লোকজনকে জানালে তাঁরা স্থানীয়ভাবে ওঝা দিয়ে বিষ বের করার চেষ্টা করেন। একপর্যায়ে অবস্থার অবনতি হলে তাঁকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।