প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের মাহিগঞ্জ এলাকায় গতকাল বুধবার সকালের দিকে সাপের কামড়ে লাবলী বেগম (৪৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মাহিগঞ্জের ডিমলা বোতলা এলাকার একটি গর্তে সাপ আছে বলে এলাকার লোকজন শহরের তাজহাট এলাকার স্থানীয় সাপুড়েকে খবর দেয়। সাপুড়ে সবুজ মিয়া বাড়িতে না থাকায় তাঁর স্ত্রী লাবলী বেগম সাপ ধরতে যান। এ সময় তিনি গর্তে হাত দিয়ে সাপ ধরতে গেলে সাপের কামড়ে ঘটনাস্থলেই মারা যান।