প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় শরাফত আলী (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার ঘাসীরপাড়া গ্রামের হাসমত আলীর ছেলে। স্থানীয় সূত্র জানায়, গত বুধবার রাত ১১টার দিকে উপজেলার নঈম মিয়ার বাজার থেকে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় বিষধর একটি সাপ তাঁর পায়ে কামড় দেয়। এ সময় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাতেই তিনি মারা যান। বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।