সাপের কামড়ে মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামে গতকাল বৃহস্পতিবার সাপের কামড়ে ফেরদৌসি আক্তার (১৮) নামের এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার খায়ের ঘটিচোরা গ্রামের নূরুল হকের মেয়ে। পড়তেন মিরুখালী কলেজে দ্বাদশ শ্রেণিতে। পরিবার সূত্র জানায়, সকালে রান্নাঘরের মাচা থেকে জ্বালানি কাঠ নামাতে গেলে ফেরদৌসিকে সাপে ছোবল মারে। স্বজনেরা তাঁকে প্রথমে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।