সাপের কামড়ে শিক্ষকের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সাঘাটা উপজেলার সাঘাটা ইউনিয়নের ইটাকুড়ি গ্রামে গত বৃহস্পতিবার রাতে সাপের কামড়ে আনিছুর রহমান জোয়ারদার (৪৪) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
আনিছুর ইটাকুড়ি গ্রামের মৃত আবদুল লতিফ জোয়ারদারের ছেলে। তিনি ইটাকুড়ি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
সাঘাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মোশারফ হোসেন বলেন, আনিছুর বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে হাট ভরতখালি বাজার থেকে বাড়ি ফেরার পথে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন তাঁকে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। সেখান থেকে পরে তাঁকে গাইবান্ধা সদর হাসপাতালে ভর্তি করা হয়। এই হাসপাতালে অবস্থার অবনতি হলে ওই দিন রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আনিছুর রহমান জোয়ারদার মারা যান।