সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পটুয়াখালীর বাউফল উপজেলায় সাপের কামড়ে জাহিদুল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে কাছিপাড়া ইউনিয়নের আনারশিয়া গ্রামের মো. জাকির হাওলাদারের ছেলে। জাহিদুল আনারশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে জাহিদুল বাড়ির বাইরে যায়। সে সময় তাকে সাপে কামড় দেয়। পরে স্থানীয়ভাবে ওঝা ডেকে ঝাড়ফুঁক দেওয়া হয়। অবস্থার অবনতি হলে জাহিদুলকে কালিশুরী বন্দরের একটি চিকিৎসাকেন্দ্রে (ক্লিনিক) নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।