সাপের কামড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গুরুদাসপুরে সাপের কামড়ে ইকবাল (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে শহরের চাঁচকৈড় কাচারীপাড়া এলাকার রহমতুল্লাহর ছেলে। গত রোববার সন্ধ্যায় বাড়ির নলকূপে গেলে বিষাক্ত একটি সাপ তাকে কামড় দেয়। সোমবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।