সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামের উলিপুরে সাপের কামড়ে এক সাপুড়ে প্রাণ হারিয়েছেন। গতকাল সোমবার উপজেলার হাতিয়া কাশিয়াগাড়ী কইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানান, উপজেলার হাতিয়া ভবেশ ব্যাপারীপাড়া গ্রামের শহিদুর রহমান (২৭) সাপ খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করতেন। গতকাল বেলা ১১টার দিকে পাশের কাশিয়াগাড়ী কইপাড়া গ্রামে বিষধর একটি সাপ নিয়ে খেলা দেখাতে গেলে সাপটি কামড়ে দেয়। দ্রুত তাঁকে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় কুমার রায় বলেন, হাসপাতালে আনতে সময় লাগায় পথেই ওই তরুণ মারা যান।