সাপের ছোবলে ছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার কুমারখালী থানাধীন বরইচরা গ্রামে সাপের ছোবলে আরিফুল ইসলাম নামের এক তরুণ মারা গেছেন। আরিফুল ইসলামী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রনীতি ও লোকপ্রশাসন বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থী ছিলেন। সহপাঠী ও পারিবারিক সূত্র জানায়, বুধবার দিবাগত রাত দেড়টায় বাড়িতে ঘুমন্ত অবস্থায় তাঁকে সাপে দংশন করে। প্রথমে পরিবারের লোকজন ওঝা দিয়ে তাঁর চিকিৎসা করান। তাতে কাজ না হওয়ায় তাঁকে সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। জরুরি বিভাগের চিকিৎসক মাহাবুবুল আলম বলেন, আরিফুলকে হাসপাতালে আনতে বিলম্ব করা হয়েছে।