প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর ধামইরহাটে সাপের ছোবলে সমর ওঁরাও (১৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে উপজেলার আগ্রাদ্বিগুণ ইউনিয়নের কাশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। সমরের বাবার নাম ধুমা ওঁরাও। সমর আগ্রাদ্বিগুণ উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। গ্রামবাসী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় সমর ওঁরাও আগ্রাদ্বিগুণ বাজার থেকে বাড়ি ফিরছিল। পথে গ্রামের পূর্ব দিকের মাঠে সাপ তাকে ছোবল দেয়। পরে লোকজন তাকে স্থানীয় কবিরাজের কাছে নিয়ে যান। প্রায় এক ঘণ্টা তাকে ঝাড়ফুঁক দেন কবিরাজ। অবশেষে রাত ১০টার দিকে সমর ওঁরাও মারা যায়।