প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের বকশীগঞ্জের নয়াপাড়া মোড় এলাকায় গতকাল সোমবার বিকেলে সাপের ছোবলে সমিরুল (৩৫) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে। সমিরুল ঢাকার সাভার উপজেলার বক্তারপুর আড়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, সমিরুল প্রায় এক মাস ধরে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় সাপের খেলা দেখিয়ে আসছিলেন। গতকাল বিকেলে উপজেলার নয়াপাড়া মোড়ে তিন সাপের খেলা দেখাচ্ছিলেন। এ সময় একটি সাপ তাঁকে ছোবল দেয়। স্থানীয় লোকজন হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
জামালপুর প্রতিনিধি