সাপের দংশনে গৃহবধূর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে সাপের দংশনে রাশেদা আক্তার (৪০) নামের এক গৃহবধূ মারা গেছেন। গত শুক্রবার রাতে ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের নলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। রাশেদা আক্তার ওই গ্রামের কৃষক বাদশা শেখের স্ত্রী। এলাকাবাসী জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাশেদা চৌকি থেকে মেঝেতে পা ফেললে বিষধর একটি সাপ তাঁকে দংশন করে। রাতে তাঁকে পাশের গ্রামে এক ওঝার বাড়িতে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে আলগী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মাসুদ রানা জানান, রাশেদা রাতে প্রকৃতির ডাকে চৌকি থেকে নামার সময় সাপ দংশন করে।