সাপের দংশনে ছাত্রীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নলডাঙ্গা উপজেলার বাঁশভাগ গ্রামে সাপের দংশনে নবম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। ওই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে সেলিনা আক্তার (১৫)। গত বুধবার রাতে নিজ ঘরে ঘুমিয়ে পড়ে সে। রাত একটার দিকে বিষধর একটি সাপ তাকে দংশন করে। পরে সে মারা যায়। সেলিনা পাটুল হাপানিয়া স্কুল ও কলেজের ছাত্রী ছিল।