সাপ্তাহিক ছুটি দুই দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি দুই দিন—শুক্র ও শনিবার করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল শনিবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। গত ৪ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে শনিবার খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। কিন্তু এর তিন মাস পর ২৭ জুন বিশ্ববিদ্যালয়ের ৫৫তম সিন্ডিকেট সভায় আবার শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে নতুন করে সেশনজটে পড়ার আশঙ্কা করছেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মীজানুর রহামান সাংবাদিকদের বলেন, সপ্তাহে দুই দিন ছুটি থাকায় বাকি দিনগুলোয় সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত প্রশাসনিক কার্যক্রম চলবে। এ ছাড়া ক্লাস শুরু হবে আগের সময় অনুযায়ী সকাল আটটা থেকে। আগামী ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।