প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা ডিসেম্বর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এক দিনের পরিবর্তে দুই দিন হচ্ছে। দৈনিক কর্মঘণ্টা বাড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার।
গতকাল শনিবার রেজিস্ট্রার আবু বকর সিদ্দিকের সই করা এক প্রশাসনিক আদেশে এ তথ্য জানানো হয়। গত ২১ অক্টোবর সন্ধ্যায় বিশেষ সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে আদেশে উল্লেখ করা হয়েছে।