সাপ্তাহিক ছুটি দুই দিন হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সাপ্তাহিক ছুটি এক দিন থেকে বাড়িয়ে দুই দিন করার অনুমোদন দিয়েছে সিন্ডিকেট। সিদ্ধান্ত বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়টি সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে এবং বাকি দিনগুলোতে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত দাপ্তরিক কার্যক্রম চলবে। এক মাসের মধ্যে সিদ্ধান্ত বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।এদিকে শিক্ষকেরা এ সিদ্ধান্তে সাধুবাদ জানালেও বিরোধিতা করছে কর্মকর্তা-কর্মচারী ও ছাত্রসংগঠনগুলো। গত শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সিন্ডিকেটের সদস্য আ. আলীম জানান, অনুমোদন পাওয়া নতুন সময়সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত করা হয়েছে। আগে এ সময় ছিল সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত। এ সিদ্ধান্তের বিরোধিতা করে বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিতির সাধারণ সম্পাদক শামীম হোসেন চৌধুরী বলেন, ‘এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে কর্মকর্তা-কর্মচারীদের মানবেতর জীবন যাপন করতে হবে।’ সিদ্ধান্তটি কোনোভাবেই বাস্তবায়ন করতে দেওয়া হবে না বলে তিনি মন্তব্য করেন।চাকরির বয়সসীমা বৃদ্ধির দাবিতে ধর্মঘট শুরুচাকরির বয়সসীমা ৬২ বছরে উন্নীত করার দাবিতে কর্মবিরতি শুরু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ। গতকাল শনিবার সকাল আটটা থেকে তিন দিনের এ কর্মবিরতি কর্মসূচি শুরু করেছে সংগঠনটি। একই দাবিতে গত ৩০ ও ৩১ ডিসেম্বর কর্মবিরতি পালন করে অফিসার্স সমিতি। ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক শামীম হোসেন চৌধুরী জানান, গতকাল সকাল থেকে কর্মবিরতি চলছে। তিন দিনই কর্মবিরতি পালন করা হবে।