সাপ্তাহিক ২০০০ ও আনন্দধারার ১৪ বছর পূর্তি উদ্যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনোজ্ঞ আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার সাপ্তাহিক ২০০০ ও পাক্ষিক আনন্দধারার ১৪ বছর উদ্যাপিত হয়েছে। রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর ডেইলি স্টার ভবনে এ অনুষ্ঠান হয়। দুপুর সাড়ে ১২টায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করেন সাপ্তাহিক ২০০০ ও আনন্দধারার প্রকাশক মাহফুজ আনাম, সাপ্তাহিক ২০০০-এর সম্পাদক মঈনুল আহসান সাবের ও আনন্দধারার সম্পাদক অরুণ চৌধুরী। বাণিজ্যমন্ত্রী ফারুক খান উপস্থিত থেকে পত্রিকা দুটির শুভ কামনা করেন।আব্দুন নূর তুষারের উপস্থাপনায় এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক মন্ত্রী ও সাবেক সেনাপ্রধান মাহবুবুর রহমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, প্রতিমন্ত্রী আবু সাইয়িদ, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবুল হাসান চৌধুরী, প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ, সিপিবির ভারপ্রাপ্ত সভাপতি হায়দার আকবর খান রনো ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক সচিব ও লেখক মাহবুব তালুকদার, শিল্পী হাসেম খান ও মাহবুব জামিল। সাংস্কৃতিক ব্যক্তিত্বের মধ্যে উপস্থিত ছিলেন আমজাদ হোসেন, চাষী নজরুল ইসলাম, সুবীর নন্দী, ফকির আলমগীর, অঞ্জনা, আজিজুল হাকিম, মাহফুজুর রহমান, গাজী রাকায়েত, মীর সাব্বির, শারমিন লাকী, তমালিকা কর্মকার, তামান্না, প্রয়াত চিত্রনায়ক মান্নার স্ত্রী শেলী, আসিফ প্রমুখ। দিনভর আয়োজিত এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পীরা।