সাপ্তাহিক ২০০০ ও পাক্ষিক আনন্দধারার যুগপূর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার উদ্যাপিত হলো সাপ্তাহিক ২০০০ ও পাক্ষিক আনন্দধারার যুগপূর্তি অনুষ্ঠান। এ উপলক্ষে নিউ ইস্কাটনের কার্যালয়ের প্রাঙ্গণে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।দুপুর ১২টায় কেক কেটে অনুষ্ঠানের সূচনা করা হয়। এ সময় স্বাগত বক্তব্য দেন সাপ্তাহিক ২০০০-এর প্রকাশক মাহফুজ আনাম। তিনি সাপ্তাহিক ২০০০-এর এই দীর্ঘ পথচলা এবং সফলতার অংশীদার সবাইকে শুভেচ্ছা জানান।দিনভর নানা শ্রেণী-পেশার মানুষ সাপ্তাহিক ২০০০-কে স্বাগত জানাতে কার্যালয় প্রাঙ্গণে সমবেত হন। অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক নজরুল ইসলাম, হায়দার আকবর খান রনো, মুজাহিদুল ইসলাম সেলিম, অধ্যাপক আবু সাইয়িদ, ধীরেন্দ্রনাথ শম্ভু, কামাল আবু নাসের চৌধুরী, রাশেদা কে চৌধুরী, ফরিদুর রেজা সাগর, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, আফজাল হোসেনসহ সমাজের সব শ্রেণীর বিশিষ্ট ব্যক্তিরা। প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন আবদুন নূর তুষার। বিজ্ঞপ্তি।