সাফমার সভাপতি জাহিদুজ্জামান, হুদা সেক্রেটারি
সাউথ এশিয়ান ফ্রি মিডিয়া অ্যাসোসিয়েশন (সাফমা) বাংলাদেশের নতুন কার্যনির্বাহী কমিটির সভাপতি ও সেক্রেটারি জেনারেল নির্বাচিত হয়েছেন যথাক্রমে জাহিদুজ্জামান ফারুক ও নূরুল হুদা। গত বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সাফমার সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাশিদা আমিন ও মনজুরুল আহসান বুলবুলকে সহসভাপতি, কাশেম হুমায়ুনকে কোষাধ্যক্ষ এবং জহিরুল আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সভায় সাফমার ১৮ সদস্যবিশিষ্ট কার্যকরী জাতীয় কমিটি গঠিত হয়।
সভায় সাফমার অঙ্গসংগঠন সাউথ এশিয়ান মিডিয়া কমিশন এবং নারী সাংবাদিকদের জন্য গঠিত সোয়ামকে পুনর্গঠন ও পুনর্বিন্যাসের প্রস্তাব করা হয়। সভায় সাংবাদিকতা পেশার মান বৃদ্ধি করতে দক্ষিণ এশীয় দেশগুলোর সাংবাদিকদের ঐক্যবদ্ধ কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়। বিজ্ঞপ্তি।