সাফল্য ধরে রেখেছে ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে সেরাদের তালিকায় ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ তৃতীয় স্থান লাভ করেছে। দেশের প্রথম এই মহিলা ক্যাডেট কলেজ থেকে এ বছর বিজ্ঞান বিভাগের ৫০ জন পরীক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে। বিগত বছরগুলোর মতো প্রতিষ্ঠানটি এবারও জেলায় হয়েছে প্রথম।এদিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ ঢাকা বোর্ডে এবার ১৪তম স্থান লাভ করেছে। প্রতিষ্ঠানটির ৯৮৭ জন পরীক্ষার্থীর মধ্যে তিনজন বাদে সবাই পাস করেছে এবং ৫৪৮ জন পেয়েছে জিপিএ-৫।মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের ৬৯৬ জন পরীক্ষার্থীর ৬৭৩ জন পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ২৬৫ জন। ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ৪৪১ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩৯ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৭৫ জন। অন্যদিকে আনন্দমোহন সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ৬৬০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬২২ জন এবং জিপিএ-৫ পেয়েছে ১৪৮ জন। এ ছাড়া শতভাগ ফলাফলসহ রয়েল মিডিয়া কলেজ থেকে ৪৮ জন, ময়মনসিংহ আইডিয়াল কলেজ থেকে ১৬ জন ও ময়মনসিংহ কমার্স কলেজ থেকে নয়জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ময়মনসিংহ জেলায় এবার এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ২২ হাজার ৮৮ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছে ১৭ হাজার ৩৯ জন। আর জিপিএ-৫ পেয়েছে এক হাজার ৭৪৪ জন। জেলায় পাসের হার ৭৮ দশমিক ৫০ ভাগ।