প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবার পরিকল্পনা এবং মা ও শিশুস্বাস্থ্য কার্যক্রমে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সাফল্য অর্জন করায় মৌলভীবাজারের জুড়ী উপজেলা পুরস্কার পেয়েছে। গতকাল বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এ পুরস্কার প্রদান করেন। উপজেলা পরিষদের চেয়ারম্যান গুলশান আরা চৌধুরী পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা গ্রহণ করেন। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল মতিন বলেন, বিভিন্ন পর্যায়ের সব কর্মীর নিরলস পরিশ্রমের কারণে এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে। এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা চালিয়ে যেতে হবে।