সাফা পুরস্কার বিতরণী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো বার্ষিক প্রতিবেদনের জন্য ১৩টি বিভাগে দক্ষিণ এশীয় অঞ্চলের সার্কভুক্ত দেশের ৪৬ প্রতিষ্ঠানকে ‘সাউথ এশিয়ান ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস’ (সাফা) পুরস্কার দেওয়া হয়েছে। আর ৪১ প্রতিষ্ঠান পেয়েছে ‘সার্টিফিকেট অব মেরিট’। প্রতিষ্ঠানগুলোর ২০১৫ সালের বার্ষিক প্রতিবেদনের জন্য এ পুরস্কার দেওয়া হয়।
রাজধানীর একটি হোটেলে গতকাল শুক্রবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ বছর দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএবি) ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজক।
আইসিএ শ্রীলঙ্কার নেতৃত্বে সাফা কমিটি ফর ইমপ্রুভমেন্ট ইন ট্রান্সপারেন্সি, অ্যাকাউনটেবিলিটি অ্যান্ড গভর্নেন্স সার্কভুক্ত সাতটি দেশ থেকে মনোনীত সংস্থাগুলোর বার্ষিক প্রতিবেদন যাচাই-বাছাই করে বিজয়ীদের নাম ঘোষণা করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। অনুষ্ঠানে সাফার প্রেসিডেন্ট এ এস এম নাইম, আইসিএবির প্রেসিডেন্ট আদিব হোসেন খান, ভাইস প্রেসিডেন্ট, সার্কভুক্ত দেশগুলো সিএ ইনস্টিটিউটের মালিক, সদস্য, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, ইন্টারন্যাশনাল ফেডারেশন অব অ্যাকাউন্ট্যান্টস (আইফাক) প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।