সাব-এজেন্টের বিরুদ্ধে বিদ্যুৎ বিল আত্মসাতের অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার এক সাব-এজেন্টের বিরুদ্ধে গ্রাহকদের বিদ্যুৎ বিলের টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে মুঠোফোন বিল পরিশোধ কোম্পানির রাজশাহীর পরিবেশক থানায় মামলা করেছেন। পরে পুলিশ বাগমারা সাব-এজেন্টের দোকানটি সিলগালা করে দেয়।
উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা তপন কুমার সরকার মুঠোফোনে বিদ্যুৎ বিল পরিশোধ প্রকল্পের রাজশাহীর এজেন্ট মেসার্স মক্কা এন্টারপ্রাইজের বাগমারা সাব-এজেন্ট ছিলেন। কিন্তু তিনি গ্রাহকদের কাছ থেকে বিলের টাকা নিলেও তা জমা না দিয়ে আত্মসাৎ করে আসছিলেন। গ্রাহকদের কাছ থেকে বিল বকেয়ার অভিযোগ পেয়ে বিষয়টি জানতে পারে মূল এজেন্ট মক্কা এন্টারপ্রাইজ। পরে বৃহস্পতিবার রাতে মক্কা এন্টারপ্রাইজের পরিচালক আমজাদ আলী বাদী হয়ে তপন কুমারকে আসামি করে থানায় মামলা করেন।