সাব-রেজিস্ট্রার পদে বাছাই পরীক্ষা ২৬ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের স্থগিত হওয়া প্রাথমিক বাছাই পরীক্ষা ২৬ মে শনিবার অনুষ্ঠিত হবে। ১৮ মে এই পরীক্ষা হওয়ার কথা ছিল। আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের নিয়ন্ত্রণাধীন নিবন্ধন পরিদপ্তরের সাব-রেজিস্ট্রার পদে নিয়োগের এ পরীক্ষায় ৩৮ হাজার ৪২৬ জন প্রার্থী আবেদন করেছেন।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (নন-ক্যাডার) মো. আলী নূর গতকাল মঙ্গলবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘২৬ মে শনিবার বিকেল চারটা থেকে পাঁচটা পর্যন্ত ঢাকার ১৯টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।’