সাব-রেজিস্ট্রার রাজ্জাক ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাব-রেজিস্ট্রার মো. আবদুর রাজ্জাক ও তাঁর স্ত্রী জিনিয়া ফেরদৌসের বিরুদ্ধে প্রায় আড়াই কোটি টাকার সম্পদ অবৈধ উপায়ে অর্জনের অভিযোগে দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজধানীর রমনা মডেল থানায় গতকাল মঙ্গলবার এই মামলা দুটি করেন দুদকের উপপরিচালক জাহাঙ্গীর আলম। মামলা নম্বর ৩২ ও ৩৩।
৩২ নম্বর মামলার এজাহারে উল্লেখ রয়েছে, আবদুর রাজ্জাক টাঙ্গাইলের মির্জাপুর সাব-রেজিস্ট্রি কার্যালয়ে কর্মরত। তাঁর নামে গ্রিন রোডে গ্রিন কর্নার ভবনে একটি ফ্ল্যাট রয়েছে; যার মূল্য ৪০ লাখ টাকা। স্ত্রীর সঙ্গে যৌথ নামে ধানমন্ডির ৬ নম্বর সড়কে দুই হাজার ৪০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে, যার দাম দেড় কোটি টাকা।
৩৩ নম্বর মামলায় রাজ্জাকের স্ত্রী জিনিয়ার বিরুদ্ধে এক কোটি ৫৪ লাখ ৩১ হাজার ৯১৮ টাকা মূল্যের স্থাবর সম্পদের তথ্য গোপনের অভিযোগ রয়েছে। জিনিয়ার আয়ের উৎস নেই।