সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে ১০৬টি দলিল চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা সাব-রেজিস্ট্রারের কার্যালয় থেকে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা গ্রাহকদের ১০৬টি দলিল চুরি করে নিয়ে গেছে। গতকাল বুধবার উপজেলা সাব-রেজিস্ট্রার মোহামঞ্চদ হানিফ জানান, প্রতি রবি ও সোমবার তিনি বালিয়াকান্দি উপজেলায় দায়িত্ব পালন করেন। সোমবার সকালে অফিস সহকারী সিরাজ উদ্দিন তাঁকে মুঠোফোনে কার্যালয়ে চুরির ঘটনাটি জানান। সেখানে গিয়ে দেখেন, এজলাসকক্ষের উত্তর দিকের জানালার তিনটি রড বাঁকা। স্টিলের তিনটি আলমারি খোলা। একটি আলমারিতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত সম্পাদিত প্রায় এক হাজার ১০০ দলিল ছিল। তার মধ্যে ১০৬টি দলিল পাওয়া যাচ্ছে না। চুরি হওয়া ওই ১০৬টি দলিলের মধ্যে ৬৪টি দলিল বালাম বইয়ে কপি করা রয়েছে। সাব রেজিস্ট্রার মোহামঞ্চদ হানিফ বলেন, দলিল চুরি হওয়ার ঘটনায় গ্রাহকদের চিন্তিত হওয়ার কিছু নেই। ওই সব দলিলের গুরুত্বপূর্ণ তথ্য কার্যালয়ে সংরক্ষণ করা আছে।