সাব-রেজিস্ট্রারের কার্যালয় স্থানান্তরের প্রতিবাদে আন্দোলন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ চত্বর থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় চার কিলোমিটার দূরে তারাগুনিয়ায় স্থানীয় সাংসদ আফাজ উদ্দিন আহমেঞ্চদের বাড়ির সামনে স্থানান্তর করার সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল বুধবারও স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে ব্যবসায়ী, মুহুরিসহ নানা শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ সমাবেশ করেন। সমাবেশে দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আকবর, ফজিলাতুননেছা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলতাব হোসেন, আওয়ামী লীগের ছাদিকুজ্জামান খান, মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।